কুমিল্লার নিমসারে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর; আটক-১
কুমিল্লা প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউসুফ নামের এক অটোরিকশা চালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে মহাসড়কের নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে কুমিল্লা হাইওয়ে রিজিয়ন এর পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান জানান, সকালে মহাসড়কের নিমসার সবজি বাজার চলাকালে সড়কে যানজট নিরসনের কাজ করছিল হাইওয়ে পুলিশ।
এসময় যানজট সৃষ্টিকারি একটি অটোরিকশা জব্দ করে পুলিশ থানায় নেয়ার পথে জব্দকৃত অটোরিকশার মালিক হটাৎ ষ্টেয়ারিং ঘুরিয়ে দিলে রিকশাটি উল্টে গিয়ে পুলিশ ও চাকল আহত হয়। এসময় অতর্কিতভাবে আশপাশের অন্তত ৩০/৩৫ জন সংঘবদ্ধ অটোরিকশা চালকরা পুলিশের উপর হামলা ও একটি গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় সরাসরি জড়িত একজনকে আটক করে পুলিশ। এছাড়া পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত হন। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv