
শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, শনিবার বেলা দেড়টার দিকে চকবাজার খাজা মার্কেটের আশিক টাওয়ারের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে লালবাগ ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv