
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা নগরের টাউনহলে ফিতাকেটে বেলূন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন- এ সরকার অতীত ইতিহাসের সমস্থ সরকার থেকে এ সরকার সত্যিকার অর্থে কৃষিবান্ধব সরকার।কৃষি অর্থনীতি চাঙ্গা হলেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে। সকলধরণের চাষী কৃষকদের কৃষিকার্ডের আওতায় আনা হয়েছে। আংশিক বন্যায় যেসমস্থ কৃষকা ক্ষতিগ্রস্থ হয়েছে সরকার তাদেরকে সহযোগিতা করবেন, সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আজ সকালে নগরের টাউনহল মাঠে মাসব্যাপি জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী ।
হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন-দেশের প্রধানমন্ত্রী গাছ কোথায় কতটা লাগানোর কথা ছিলো কতটা লাগানো হয়েছে তার খবর রাখেন । কেহ ফাকিঁ দেয়া সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।।
তিনি বলেন-ছাদবাগানের বিষয়ে কৃষিমন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে সেটি কুমিল্লায়ও চালুর ঘোষণা দেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে টাউনহল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী।
পরে বৃক্ষ রোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনাসভায় অংশ নেন কৃষিমন্ত্রী।
অনুষ্ঠানে কুমিল্লা সিপিটকর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার আনিসুজ্জামান,সুশীল সমাজের প্রতিনিধি রা উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv