অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬,

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে উম্মে সালমার হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক। একই সঙ্গে তাঁর কলেজে ভর্তি ও পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে সালমার অভাবনীয় সফলতা ও ভর্তি নিয়ে আর্থিক সংকটের খবর প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পরই এই সহায়তা দেওয়ার উদ্যোগ নেন জেলা প্রশাসক।
উম্মে সালমার বাবা মিরাজ আলী পেশায় চা-বিক্রেতা এবং মা নাজমা বেগম গৃহপরিচারিকার কাজ করেন। দুজনের সামান্য আয় দিয়ে পরিবার চালিয়ে মেয়ের পড়ালেখার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল তাঁদের।
মিরাজ আলী জানান, চা বিক্রির সামান্য আয়ে সংসার সামলে মেয়ের পড়ার খরচ চালানো খুব কষ্টের ছিল। এ প্লাস পেয়ে মেয়ে তাঁদের মুখ উজ্জ্বল করলেও ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। জেলা প্রশাসকের এই দ্রুত সহযোগিতায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, মেধা ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে চরম প্রতিকূলতাও স্বপ্নপূরণের বাধা হতে পারে না। উম্মে সালমার চিকিৎসাবিদ হওয়ার ইচ্ছা পূরণে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। একই সঙ্গে সমাজের প্রতিটি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সে জন্য সামর্থ্যবান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেএইচআর
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv