মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
*বিষয়: সাধারণ জনগণের কথা সরাসরি আপনার কাছে পৌঁছানোর জন্য একটি মাধ্যম তৈরির আবেদন*
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,
আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

বাংলাদেশের সাধারণ জনগণ আপনাকে এবং আপনার দলকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। দেশের মানুষের আপনার উপর অনেক আশা ও ভরসা।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তৃণমূলের সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা আপনার পর্যন্ত পৌঁছায় না। মাঝখানে অনেক বাধা থাকায় সাধারণ মানুষের কষ্টের কথাগুলো আপনি জানতে পারেন না।
তাই আপনার কাছে বিনীত অনুরোধ, সাধারণ মানুষের কথা সরাসরি শোনার জন্য যদি আপনি একটি নির্দিষ্ট মাধ্যম করে দেন — যেমন একটি অফিসিয়াল ই-মেইল এড্রেস, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা একটি নির্দিষ্ট ঠিকানায় অভিযোগ বক্স (Complain Box) — তাহলে দেশের এবং প্রবাসের সাধারণ মানুষ তাদের সমস্যা, সুখ-দুঃখের কথা সরাসরি আপনাকে জানাতে পারতো।
বাংলাদেশে এবং প্রবাসে আমাদের অনেক সমস্যা আছে, যা আজও আপনার পর্যন্ত পৌঁছায় না। আপনার এই উদ্যোগে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।