
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সঙ্গে মিশে তারা ফুলে-ফেঁপে উঠছে।
বিএনপির কেউ আওয়ামী লীগকে জায়গা দিলে তাদেরও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি দাবি করেন, ‘তথাকথিত বিরোধী দল’ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বিরোধী দলকে জাতীয় ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, লংমার্চ কিংবা আন্দোলন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হবে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv