ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

অনলাইন ডেস্ক
রাজধানীর ধানমণ্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।মঙ্গলবার (৩ নভেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমণ্ডি ১০-এর অন্তর্গত ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনের ২য় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের যৌথ চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

inside-post
আরো দেখুন