সোনা চোরাচালানের অভিযোগের পর স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

মাগুরা
সোনা চোরাচালানের অভিযোগের পর স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাগুরায় সম্প্রতি ঘটে যাওয়া সোনা চোরাচালানের ঘটনায় তাদের নাম এসেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
তিনি আরো বলেন, ‘আমি শুনেছি, মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল পরিবহনের কাউন্টারে ২১ অক্টোবর দুর্বৃত্তের গুলিতে নিহত সাকেরের এলাকায় আমাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অনেকের বাড়ি থেকে সোনা উদ্ধার হয়েছে। এসব ঘটনায় আমরা বিব্রত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না।’