প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
ট্রাম্পের অবস্থান নিয়ে সতর্ক করলেন ফরাসি মন্ত্রী
ট্রাম্পের অবস্থান নিয়ে সতর্ক করলেন ফরাসি মন্ত্রী
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের একের পর এক জয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে সতর্ক করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ লেসকুর। তার মতে, ডেমোক্র্যাটদের জয় হলেও দেশটির পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের প্রভাব ও সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে লেসকুর বলেন, ট্রাম্প এখনো পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণে রয়েছেন।
তিনি আরো বলেন, ট্রাম্প পরিস্থিতির ঊর্ধ্বে উঠে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়টি স্বীকার করবেন কি না, বিশেষ করে সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করা জ্বালানির দাম নিয়ে পদক্ষেপ নেবেন কি না, সেটি দেখার বিষয়। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমাবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
লেসকুর বলেন, ট্রাম্প এমন সিদ্ধান্ত নেবেন কি না, তা আগামী কয়েক দিনে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে।
এদিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত আসনেও ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর নিউ ইয়র্ক টাইমসকে নতুন প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা তাদের (ডেমোক্র্যাটদের) সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা সম্ভবত কোনো একটা উপায় বের করে নেব।’