
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি মাহবুবুর রহমান এবং ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলমগীর হোসেন।
সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘AI-Driven Economy for Tomorrow’। আয়োজকদের মতে, বিশ্ব অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শিল্প উৎপাদন, ব্যবসা পরিচালনা, প্রযুক্তিগত উদ্ভাবন ও সেবা খাতের রূপান্তরের অন্যতম চালিকাশক্তি। এ বাস্তবতায় বাংলাদেশের শিল্প ও বাণিজ্যে দায়িত্বশীলভাবে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং এ খাতে জাতীয় সক্ষমতা গড়ে তোলাই সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনে দেশি-বিদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও উদ্ভাবকদের পণ্য এবং প্রযুক্তি প্রদর্শনের জন্য ১৪২টি স্টল রাখা হয়েছে।
দিনব্যাপী সম্মেলনে দেশি-বিদেশি নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক, করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২৭ জন বক্তা ও আলোচক অংশ নিচ্ছেন।
আয়োজকরা আশা করছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিসিসিআইয়ের যৌথ উদ্যোগ দেশের শিল্প ও বাণিজ্য খাতে দায়িত্বশীল এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশে একটি টেকসই এআই ইকোসিস্টেম গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির সক্ষমতা বাড়ানোর পথ তৈরি করবে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv