
তাই ভাগ্য বদলাতে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেন কেইন। এখানে এসে দলীয় শিরোপার সঙ্গে ফুটবলের ‘অস্কার খ্যাত’ ব্যালন ডি’অর জিতেছেন। এমন একজন তারকাকে তাই হাতছাড়া করার কোনো মানেই হয় না।
কেইনের সঙ্গে নতুন চুক্তি করেছে বায়ার্ন। নতুন চুক্তি হওয়ায় ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত বায়ার্নেই থাকবেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
নতুন চুক্তির আর্থিক অঙ্ক অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি বায়ার্ন। তবে সংবাদমাধ্যমের খবর, বছরে প্রায় ৩১ মিলিয়ন ইউরোর বেশি বেতন পাবেন কেইন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৪ কোটি ৩৪ লাখ টাকা। তাতে ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হচ্ছেন তিনি।
বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি করে খুশি কেইন। ৩৩ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘বায়ার্ন ঘরের মতোই। ক্লাব, সমর্থক ও মিউনিখ শহরকে ভালোবাসি। আমার পরিবারও এখানে খুব খুশি। ক্লাবের হয়ে আরো অনেক শিরোপা জিততে চাই।’
বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১৬১ ম্যাচে ১৫৬ গোল করেছেন কেইন। জিতেছেন দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও দুটি সুপার কাপ। ব্যক্তিগত সাফল্যেও সময়টা দুর্দান্ত কাটছে তার। গত সপ্তাহেই ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন তিনি।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv