কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।’
রবিবার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষিবান্ধব সরকার। ক্ষমতায় আসার আগেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ভোগান্তি কমাতে প্রতিটি ইউনিয়নে সার বিতরণের জন্য ডিলার বাড়ানো হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে সার সংগ্রহের জন্য কৃষকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়তে না হয়।
উদ্বোধন অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।