প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই
চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই
অনলাইন ডেস্ক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এটি পরিষ্কার শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না।আইনি প্রক্রিয়ায় তাকে আনা হবে।’
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত।
সে কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইনেই বলা আছে, পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট ইস্যু করার।’
তিনি বলেন, ‘সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।’
এদিকে শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার কার্যকর হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।’