সোমবার (৯ নভেম্বর) ব্রাজিলের পারা রাজ্যের তেরা আলতা পৌরসভায় নিহত হন রনির বাবা মারিগেরসন বারবোসা কার্নেইরো। তার বয়স হয়েছিল ৭২ বছর। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় রনি সান্তোস ক্লাব, কোচিং স্টাফ এবং প্রধান কোচ কুকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে নেইমারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, পরিবারের যাতায়াতের জন্য নিজের বিমান ব্যবহারের সুযোগ করে দিয়ে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
রনি আরও জানান, জীবনের অন্যতম কঠিন এই সময় পার করতে তিনি পরিবারের পাশে থাকতে চান এবং বাবার স্মৃতির প্রতি সম্মান জানাতে চান।
ফুটবল মাঠে নেইমার ও রনি একই দলের হয়ে খেললেও মাঠের বাইরের এমন সহযোগিতা সতীর্থদের মধ্যকার বন্ধুত্ব ও মানবিক সম্পর্কের একটি বিশেষ দৃষ্টান্ত হয়ে থাকল।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv