বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান জনস্বার্থবিরোধী সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান জনস্বার্থবিরোধী সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিবৃতিতে নতুন জয় চাকমা অভিযোগ করেন, সাজেকের চলমান অবরোধকে কেন্দ্র করে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তার দাবি, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ইউপিডিএফের দলীয় স্বার্থে গঠিত হয়েছে। এসব সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাকে ব্যবহার করা হয়েছে এবং তার অজ্ঞাতসারেও বিভিন্ন সময়ে তার নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, তার এই অবস্থান সাময়িক আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিবেকের সিদ্ধান্ত। জীবনের ঝুঁকি থাকলেও সাজেকের মানুষের বৃহত্তর মঙ্গলের জন্য সত্য প্রকাশ ও ন্যায়সংগত অবস্থান থেকে পিছিয়ে যাবেন না নতুন জয় চাকমা।
এদিকে অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো কোন বক্তব্য দেয়নি সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। এই বিষযে সংগঠনটির নেতাদের সাথে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। সংগঠনটির ফেসবুক পেইজেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে চলা অবরোধের কারণে সাজেকের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। অবরোধ প্রত্যাহারের এই ঘোষণার ফলে সাজেকের স্বাভাবিক যোগাযোগ ও জনজীবন কতটা দ্রুত স্বাভাবিক হয়, এখন সেটিই দেখার বিষয়।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv