প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
গৃহকর্মীকে আটকে রাখার অভিযোগে কাইলির বিরুদ্ধে মামলা
গৃহকর্মীকে আটকে রাখার অভিযোগে কাইলির বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক
মার্কিন ব্যবসায়ী ও রিয়েলিটি টিভি তারকা কাইলি জেনারের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক এক গৃহকর্মী। কর্মক্ষেত্রে হয়রানি ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের পাশাপাশি ওই কর্মী দাবি করেছেন, তাকে একবার প্রায় এক ঘণ্টা আলমারির ভেতরে আটকে রাখা হয়েছিল।
মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কাইলির বিরুদ্ধে এই মামলা করেন তার সাবেক গৃহকর্মী। অভিযোগপত্রে কর্মক্ষেত্রে হয়রানি ও শ্রমসংক্রান্ত বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কাইলির আলমারি ও ওই কর্মীর সুপারভাইজারকে ঘিরে একটি ঘটনার বিবরণও তুলে ধরা হয়েছে।
সাবেক ওই গৃহকর্মীর অভিযোগ, একপর্যায়ে তাকে প্রায় এক ঘণ্টা আলমারির ভেতরে আটকে রাখা হয়েছিল।
তবে এ ঘটনার বিস্তারিত বিবরণ এবং অভিযোগের বিষয়ে কাইলি জেনারের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
গত সাত মাসে কাইলির বিরুদ্ধে এটি চতুর্থ মামলা। নতুন এই অভিযোগের পর আবারও আইনি জটিলতায় পড়েছেন এই তারকা।