গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ।
তথ্যমন্ত্রী বলেন, জুলাইকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বা সুযোগ নেই।
তিনি বলেন, ডিসেম্বর মাসে দলটির নেত্রীর দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় পরিস্থিতি অন্যদিকে নেওয়ার চেষ্টা হতে পারে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো সুবিধা হবে বলে সরকার মনে করে না।
মন্ত্রী বলেন, সরকারের ভালো কাজগুলি ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে বড় বড় প্রজেক্টগুলি যে আমরা নিচ্ছি এবং আমাদের প্রতিমন্ত্রী সাহেব বললেন যে পত্রিকার পাতায়—কোনো রাষ্ট্রীয় মদদে গুম নাই, কোনো ব্যাংক লুট নাই, নতুন কোনো দরবেশের ঘটনা নাই, নতুন কোনো এস আলমের ঘটনা নাই, নতুন কোনো বিদ্যুতের করাপশন নাই। এই জিনিসগুলোকে আপনার কোনো না কোনোভাবে কম্বাইন্ড দিতে হবে। এবং এই যে একটা হাইপ তৈরি করা যে, ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি আসবে, এটা যে একটা পলিটিক্যাল ব্লাফ ছিল এবং এতে করে যে হাজার হাজার নেতাকর্মীর হৃদয় ভেঙে যাবে যে, আসলে আর আসা হবে না।
এই কারণেই এই ইস্যুটাকে ডাইভার্ট করানোর জন্য সেই গোপালগঞ্জে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র মারামারি পিটাপিটি করা ছাড়া আর কিছুই না। শুধুমাত্র ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য। কারণ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক অবস্থান বা কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি নাই, বলেন আন্দালিব রহমান পার্থ।
তিনি আরও বলেন, আমাদের যে গণতান্ত্রিক একটা ধারা, ১৭ বছর পর বাংলাদেশ একটা গণতন্ত্র পেয়েছে, সংসদ কাজ করছে, সরকারি দল বিরোধী দল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কাজগুলো হচ্ছে, উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, এই সবকিছুকে একটা ধামাচাপা দেওয়ার জন্য শুধুমাত্র এটার একটা পাঁয়তারা। আমি এর বাইরে এটাকে আর কোনো কিছুই দেখি না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ককটেল বা পেট্রলবোমা নিক্ষেপের মতো অপরাধ যেকোনো সময় ঘটতে পারে। সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এসব ঘটনা দিয়ে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv