বিষয়টি নিশ্চিত করে তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী।জানা গেছে, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহকে। দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।
