এমবাপ্পে-বেলিংহামদের ভিডিও দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন টাইব্রেকার মারেন সালাহরা

এমবাপ্পে-বেলিংহামদের ভিডিও দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন টাইব্রেকার মারেন সালাহরা

ক্রীড়া ডেস্ক
inside-post
টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল। ভাগ্যের খেলায় গোলরক্ষককে কিভাবে বোকা বানানো যেতে পারে সেই পরিকল্পনাই সাজানোর কথা ছিল মিশর-অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের।

কোচ-স্টাফদের সঙ্গে সেই কৌশল সাজাচ্ছিল অস্ট্রেলিয়া। 

কিন্তু মিশরের ফুটবলারদের চোখ ল্যাপটপে। এমন স্নায়ুচাপ পরিস্থিতিতে মোহাম্মদ সালাহরা কিভাবে পারেন ভিডিও দেখতে। কোচ-স্টাফরাও আবার তাদের কিছু বলছেন না।

আসলে বলার কিছু নেই। তারা ভিডিও দেখেই পেনাল্টির পরিকল্পনা সাজিয়েছেন। 

মিশরের ফুটবলাররা যে ভিডিওটা দেখছিলেন সেটা ছিল রিয়াল মাদ্রিদ-লেভান্তে ম্যাচের। সম্প্রচার মাধ্যমের ক্যামেরায় যখন মুহূর্তটি ধরা পড়ল তখন দেখা যায় সান্তিয়াগো বার্নাব্যুতে সেদিন পেনাল্টিতে গোল করার পর সতীর্থ জুড বেলিংহামের সঙ্গে উদযাপন করছেন কিলিয়ান এমবাপ্পে।

 

এমবাপ্পে সফল স্পটকিকটি নিয়েছিলেন লেভান্তের গোলরক্ষক ম্যাথিউ রায়ানের বিপক্ষে। সেই রায়ান গতকাল টাইব্রেকারের সময় অস্ট্রেলিয়ার হয়ে গোলবারে দাঁড়ান। পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবে ম্যাচের ১১৯ মিনিটে তাকে বদলি নামায় অস্ট্রেলিয়া। উদ্দেশে মিশরের পেনাল্টি সেভ দেওয়া।

তাতে অবশ্য সফল হতে পারেনি অস্ট্রেলিয়া।

ভিডিও দেখে কৌশল সাজানো সালাহরাই জিতেছেন পেনাল্টি বাজিতে। রায়ানের মুভমেন্ট লক্ষ্য করে সফল স্পটকিক নেন মিশরের ফুটবলাররা। সালাহ তো অনেকটা কিক নিলেন। প্রথম কিক নেওয়া অস্ট্রেলিয়া ৪ টার মধ্যে দুটা মিস করে। বিপরীতে ৪ টার প্রতিটিতে সফল হয় মিশরের খেলোয়াড়রা। 

 

পানেনকার বিষয়ে সালাহ বলেছেন, ‘যদি কেউ এটা করার সাহস দেখাত সেটা আমিই হতাম। অন্যদের চেয়ে আমার অভিজ্ঞতা বেশি হওয়ায় তাদের মনে আত্মবিশ্বাস জোগাতে চেয়েছিলাম। একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই কাজটা আমাকেই করতে হবে।’

নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে ড্র থাকলে টাইব্রেকারে গড়ায় মিশর-অস্ট্রেলিয়া ম্যাচ। তাতে ৪-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট পায় মিশর।

আরো দেখুন