সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ
আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে আগামী সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরীমনির বিরুদ্ধে শোকজসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন নোটিশদাতা।
