সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে

ভূমি প্রতিমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি খাতের সোলার প্রকল্প, যেমন— রুফটপ সোলার ও গ্রামীণ এলাকায় কৃষিকাজে সেচের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে সমবায় সমিতিগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে শতভাগ সফল হওয়া সম্ভব।