বিকালে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন

বিকালে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন
গতকাল রাতে দলটির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব এই কর্মসূচির কথা জানান। এর আগে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত এনসিপির মশাল মিছিল থেকে আকরাম হোসাইন এই কর্মসূচি ঘোষণা করেন।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তারা সরকার ও প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চায়— গোপালগঞ্জের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
