ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক

ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক
রবিবার (২৫ অক্টোবর) হাতিরঝিলে মগবাজার আউটারে নগর বাগান প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় খাল খনন থেকে শুরু করে নগরকে আধুনিকায়ন করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের কাজ চলমান রয়েছে। সেই চলমান কাজের অংশ হিসেবে আজকে মগবাজারে দীর্ঘদিন পড়ে থাকা অবহেলিত একটি পার্কে একটি বাগান নির্মাণ করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, আমি ফুটস্টেপস-কে ধন্যবাদ জানাই। তারা দীর্ঘদিন ধরে এই নগরের উন্নয়ন এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে যতগুলো প্রোগ্রাম রয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে। গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন, গুলশান লেকের কী অবস্থা ছিল? গুলশান লেকের অপরিষ্কার পানি ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতায় ইতোমধ্যে একটি নান্দনিক লেক উপহার দিতে পেরেছে। লেকের পাশে যে দেয়ালগুলো ছিল, সেই দেয়ালে তারা সুন্দর করে গ্রাফিতি এঁকেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন, ঢাকাসহ সারা বাংলাদেশে পরিচ্ছন্ন ঢাকার পাশাপাশি যতগুলো সিটি করপোরেশন আছে, তার বাইরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি ঘোষিত হয়েছে।
