কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষি,মৎস্য ও প্রাণী মন্ত্রী আমিনউর রশিদ ইয়াসিন

কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষি,মৎস্য ও প্রাণী মন্ত্রী আমিনউর রশিদ ইয়াসিন।
কুমিল্লা প্রতিনিধি :
কৃষি,মৎস্য ও প্রাণী মন্ত্রী আমিনউর রশিদ ইয়াসিন বলেছেন- আজ সকাল সাড়ে ১০টার দিকে সদরের বিবিরবাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠে কৃষক কার্ড ব্রিণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন এমপি,আতিকুল আলম শাওন এমপি,সিটিকর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু,জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া,কৃষি সচিব ড,রফিকুল ই মোহামেদ,মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো.দেলোয়ার হোসেন,কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।
কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কুমিল্লায় ১হাজার৪৫৮জনকে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
কৃষক কার্ড পেয়ে স্থানীয় কৃষকরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে,যার ফলে সহজেই সরকারি সহায়তা,ভর্তুকি ও বিভিন্ন কৃষিসেবা প্রদান করা সম্ভব হবে বলেন সংশ্লিষ্টরা।
