‘জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না’

বিনোদন প্রতিবেদক

এবার মুক্তি পেল তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার, আর সেটির সঙ্গে ভাগ করে নিলেন জীবনের সম্পর্ক ও অনুভূতি নিয়ে এক আবেগঘন বার্তা।
পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।’
আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার গল্পে দর্শকদের মুগ্ধ করেছিল। সেই আবেগঘন গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আগের কিস্তির মতোই অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্যকে।