সরকারের প্রতিটি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহির পরীক্ষা : মাহদী আমিন

সরকারের প্রতিটি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহির পরীক্ষা : মাহদী আমিন

অনলাইন ডেস্ক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র ১০৫ দিন, অর্থাৎ পাঁচ মাস পূর্ণ হয়েছে।

এটা হয়তো খুব দীর্ঘ কোনো সময় নয়। প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা। আর প্রতিটি পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের নতুন পরীক্ষা।’ 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকার সবচেয়ে বড় শক্তি।

তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি।

মাহদী আমিন বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয়শাস্ত্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ়বার্তা। একই সঙ্গে সাম্প্রতিক বন্যা দুর্গতের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন ধরনের বিনির্মাণ চলমান রয়েছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার।

জনগণের  আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথ চলা সরকারের সবচেয়ে বড় প্রেরণা।’ 

তিনি বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধার ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত স্বল্প সময়ে মানুষের আস্থা অর্জন করেছেন। গত পাঁচ মাসে জনগণের আস্থা ও সমর্থন, সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা, স্বল্প সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতা, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব এই বহুমাত্রিক অর্জনের পাঁচটি দিক নতুন ইতিহাস তৈরি করেছে।’

inside-post
আরো দেখুন