প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা হতে পারে
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্কুল-কলেজের একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়ের উদ্বোধন এবং বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টিও এজেন্ডাভুক্ত রয়েছে।
তা ছাড়া শিক্ষকদের বদলি, অবসর ও কল্যাণ ট্রাস্টের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর পরবর্তী ধাপের কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।
