পে স্কেল চূড়ান্তের পথে : প্রধানমন্ত্রীর মুখপাত্র

পে স্কেল চূড়ান্তের পথে : প্রধানমন্ত্রীর মুখপাত্র

অনলাইন ডেস্ক
সরকারি চাকরিজীবীদের নবম বেতন কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী দপ্তর স্পষ্ট বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছে, পে স্কেল অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে-স্কেল করা হয়েছে, সেটা অনেকটাই চূড়ান্তের পথে।

 

এর আগে গতকাল রবিবারও একই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি জানান, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে।

এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।
inside-post
আরো দেখুন