তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭:১৬, ১৭ আগস্ট ২০২৬| আপডেট: ১৭:৩৩, ১৭ আগস্ট ২০২৬

inside-post
সোমবার (১৭ আগস্ট ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে রাষ্ট্রদূত এ আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সফরের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন। তিনি বলেন, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে দেশটির রাষ্ট্রদূত পৌঁছে দিয়েছেন।

আরো দেখুন