সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

চট্টগ্রাম প্রতিনিধি:

inside-post

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬,

চট্টগ্রামে পৃথক তিনটি অভিযান চালিয়ে সিএনজি ও বাসে তল্লাশি করে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক উদ্ধার করেছে এসআরবি।

এসআরবি-৭ জানায়, বুধবার রাতে আনোয়ারার তৈলারদ্বীপ সংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্টে একটি সবুজ রঙের নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। পরে অটোরিকশার চালকের আসনের নিচে লুকানো ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক সাকিব (১৯) ও যাত্রী জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

 

একই দিন চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যা পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহণের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. ফরহাদ-উজ-জামান জয় নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৯ হাজার ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা। এছাড়া সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়।

আরো দেখুন