সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, এখন তো সংবিধান সংশোধন হয়নি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকার দলের পক্ষ থেকেও আছে।
গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত এবং এই মুহূর্তটি সারা দেশের মানুষ প্রত্যক্ষ করবে। সরাসরি সম্প্রচার করা হবে। আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।
