রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক:

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বঙ্গভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান নবনিযুক্ত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তাঁরা নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
জেএইচআর