ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৮

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৮
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৮৬টি মামলা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
অভিযানে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, ১টি চাকু, ১টি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।