মাদরাসায় যৌন নিপীড়ন রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদরাসায় যৌন নিপীড়ন রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার
অনলাইন ডেস্ক
সম্মেলন শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী জানান, মাদরাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে।কারণ, সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে।এ সময় বেতন-ভাতা বৃদ্ধির দাবিসহ নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।
