এক মাসে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

এক মাসে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
এ ছাড়া জব্দ করা হয়েছে ৩৮১টি মোবাইল ফোন, ১৫ হাজার ৪৮টি মোবাইলের ডিসপ্লে, ১২ হাজার ৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০ পিস জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকোলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৩৪০ কেজি বাংলাদেশি পাট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল এবং ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল।
এ ছাড়া ৪০ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টান/চিকিৎসাসামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৫ হাজার ৩৪টি বিভিন্ন প্রকার ওষুধ, ১০টি কষ্টি/বেলে পাথর, ৮টি ট্রাক/কাভার্ডভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেটকার/মাইক্রো, ৪৯টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা/ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল, ২০টি বাইসাইকেল/ভ্যান ও ৩৬টি নৌকা জব্দ করা হয়েছে।
এক মাসে সীমান্তে অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জন চোরাচালানিকে আটক করা হয়েছে।
