সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বান

সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বান
আবেদনকারীদের এইচআরআইএস প্রোফাইলে ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত সব তথ্য হালনাগাদ করতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি নিবন্ধন, চাকরিতে যোগদান, পদোন্নতি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও গবেষণা প্রকাশনার প্রয়োজনীয় তথ্য এবং সনদপত্র আপলোড করতে হবে।
আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্ষিক বা প্রযোজ্য ক্ষেত্রে আংশিক গোপনীয় অনুবেদন (এসিআর) স্বাস্থ্য অধিদপ্তরের এসিআর শাখায় জমা থাকতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র স্বাস্থ্য অধিদপ্তরের গ্রহণ শাখায় এন্ট্রি করে এইচআরএম শাখার (চতুর্থ তলা, কক্ষ নম্বর ৪১৫) নতুন ভবন, মহাখালী, ঢাকায় জমা দিতে হবে। ২৯ নভেম্বরের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এইচআরআইএস প্রোফাইলে ভুল বা মিথ্যা তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
