বিশ্বকাপের মাঝেই সুখবর দিলেন রোনালদো

বিশ্বকাপ শেষে দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকেন রোনালদো এবং জর্জিনা।

বিশ্বকাপের মাঝে স্পেনের পত্রিকাটির প্রতিবেদন নিয়ে মুখ না খুললেও প্রতিবাদও করেননি রোনালদো বা জর্জিনা। তাতে মনে করা হচ্ছে, প্রতিবেদনের দাবি সম্পূর্ণ অসার নয়। ফুটবলজীবনের প্রায় শেষ প্রান্তে চলে আসা ৪১ বছরের পর্তুগিজ তারকা হয়তো এ বার সত্যিই বিয়ে করবেন। ‘হোলা’র প্রতিবেদন নতুন উন্মাদনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যেও।