বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২-১ ব্যবধানের সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এবার বাংলাদেশের অপেক্ষায় প্রোটিয়ারা।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সেপ্টেম্বরে তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন ডি জর্জি। ব্যাটিংয়ে বাড়তি শক্তি যোগ করতে হামজাকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

পেস আক্রমণে যুক্ত হয়েছেন কুঁচকির চোট কাটিয়ে ফেরা এনরিখ নরকিয়া। তার সঙ্গে আছেন যথারীতি কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ড্যান প্যাটারসনরা।

 

সিরিজটি আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সুপারস্পোর্ট পার্কে।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : 

টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

inside-post
আরো দেখুন