গুগলে খোঁজা প্রশ্নের উত্তরে নিজের ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন শাহরুখ!

গুগলে খোঁজা প্রশ্নের উত্তরে নিজের ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন শাহরুখ!
গুগলে বহু মানুষ যে শাহরুখের ফোন নম্বর খোঁজেন, তা শুনে মজার ছলে উত্তর দেন অভিনেতা।
প্রতি বছর ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে মুম্বাইয়ের ‘মান্নাত’-এর সামনে জড়ো হন হাজারো অনুরাগী। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রিয় তারকাকে একনজর দেখার আশায়। বাড়ির বারান্দায় এসে চিরচেনা ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখও। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। আর তাতেই যেন আরও একবার প্রমাণ হয়, পর্দার বাইরেও ভক্তদের হৃদয়ে কতটা জায়গা দখল করে আছেন বলিউডের এই বাদশাহ।
