ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলে ৮৫ কোটি রুপি ঘাটতি ভারতের

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলে ৮৫ কোটি রুপি ঘাটতি ভারতের
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, তিন ম্যাচ আয়োজনের খরচ বাবদ এআইএফএফের সম্ভাব্য ঘাটতি ৮০ থেকে ৮৫ কোটি রুপি। গত রোববার বিশেষ সাধারণ সভায় এফডি ভেঙে সেই অর্থের জোগান দেওয়ার প্রস্তাব দেন চৌবে। কিন্তু অধিকাংশ সদস্যই তাতে আপত্তি জানান।
সভায় উপস্থিত রাজ্য ফুটবল সংস্থার এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘তিনি (চৌবে) বলেছেন, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের ঘাটতি মেটাতে এআইএফএফের ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান।’ পরে বাইরে থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেন নাকি কল্যাণ।
তবে ফেডারেশনের সহসভাপতি এনএ হারিস জানান, এফডি ভাঙানোর বিপক্ষে আগেই সিদ্ধান্ত নিয়েছিল কার্যনির্বাহী কমিটি। সাবেক সভাপতি প্রফুল প্যাটেলও আর্থিক দায় নিয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি চৌবে।
