নিজের মেয়ের নামেই দীপিকার মেয়ের নাম, মন্তব্য করলেন বিপাশা

নিজের মেয়ের নামেই দীপিকার মেয়ের নাম, মন্তব্য করলেন বিপাশা
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের মেয়ের নাম দেবী পাড়ুকোন সিং।
দশরা উপলক্ষে সামাজিকযোগাযোগমাধ্যমে পরিবারের একটি ছবি প্রকাশ করেন দীপিকা।
ছবিতে দীপিকা, রণবীর, তাদের বড় মেয়ে দুয়া ও ছোট্ট দেবীকে একই ধরনের সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। রণবীরের কোলে ছিল দুয়া।

দীপিকার পোস্টে মন্তব্য করে বিপাশা লেখেন, ‘তাহলে তুমি সত্যিই সিরিয়াস ছিলে, যখন আমাকে বলেছিলে যে দেবী নামটি তোমার খুব পছন্দ।’
বিপাশার এই মন্তব্যের পেছনে রয়েছে নামের মিল। বিপাশা ও তার স্বামী করণ সিং গ্রোভারের মেয়ের নামও দেবী।
২০০৮ সালে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দীপিকা ও বিপাশা।
দীপিকা ও রণবীরের দ্বিতীয় সন্তান জন্ম নেয় ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। দশরার দিন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশের পাশাপাশি পরিবারের প্রথম ছবি ভাগ করে নেন এই তারকা দম্পতি। ছবিটি প্রকাশের পর বলিউডের একাধিক তারকা তাদের শুভেচ্ছা জানান।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা ও রণবীর। ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিংয়ের সময় তাদের সম্পর্কের শুরু হয়।
