ভীতু পুলিশ থেকে দেবী, দুই রূপে নয়নতারা

ভীতু পুলিশ থেকে দেবী, দুই রূপে নয়নতারা

বিনোদন ডেস্ক
দেবী রূপে অসুর দমন, আবার কখনো ভয়ে কাঁপছেন পুলিশ কর্মকর্তা—দুই ভিন্ন রূপে পর্দায় হাজির হয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা। বুধবার প্রকাশিত হয়েছে তার অভিনীত ‘মুকুথি আম্মান ২’ সিনেমার ট্রেলার।
২০২০ সালে মুক্তি পাওয়া ছবিটির প্রথম পর্বে দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার সেই চরিত্রে ফেরার পাশাপাশি পুলিশ কর্মকর্তার ভূমিকাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।ট্রেলারে দেখা যায়, রেজিনা ক্যাসান্দ্রা ও দুনিয়া বিজয় অভিনীত দুই পৌরাণিক খলনায়ক পৃথিবীতে নেমে আসে ধ্বংসযজ্ঞ চালাতে এবং নিজেদের ক্ষমতা বাড়াতে। তাদের হুমকিতে বিপদের মুখে পড়ে শিশু ও নিরীহ মানুষের জীবন।

এমন পরিস্থিতিতে সামনে আসে নয়নতারার অভিনীত পুলিশ কর্মকর্তার চরিত্রটি। 

Mookuthi Amman 2 trailer: Nayanthara plays Goddess and timid cop in sequel  - India Today

তবে এই পুলিশ কর্মকর্তা মোটেও সাহসী নন। সাধারণ বিষয়েও ভয় পান তিনি। এমনকি একা ঘুমাতেও ভয় লাগে তার।

কিন্তু যখন দেবী মুকুথি আম্মানের আবির্ভাব ঘটে, তখনই বদলে যায় পরিস্থিতি। ভীতু পুলিশ কর্মকর্তার পাশাপাশি দেবীর শক্তিশালী রূপে নয়নতারার উপস্থিতি ট্রেলারে বিশেষভাবে নজর কেড়েছে। পরিচালক সুন্দর সি-র সিনেমার পরিচিত জাঁকজমকপূর্ণ দৃশ্যায়নেরও আভাস মিলেছে এতে। 

সুন্দর সি পরিচালিত ‘মুকুথি আম্মান ২’ আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই সময়ে বক্স অফিসে ছবিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সূরিয়ার তামিল সিনেমা ‘সিন’ এবং সর্বভারতীয় মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ : পার্ট ১’।

 

Mookuthi Amman 2' - World Of Mahasakthi teaser: Nayanthara's titular  Goddess takes on new, powerful foes - The Hindu

প্রথম কিস্তিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছিলেন আরজে বালাজি। তবে এবার পরিচালকের আসনে রয়েছেন সুন্দর সি। সিক্যুয়ালটির সঙ্গে নিজের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন বালাজি।

ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন উর্বশী, যোগী বাবু, মাইনা নন্দিনী, গরুড়া রাম, অভিনয়া, শ্রুতি এস, সিঙ্গাপুলি আনাভি, ভি আর স্বামীনাথন, শিবকুমার এস, সুনীল বর্মা ইন্দুকুরি, বর্ষিণী ভেঙ্কট, পালা করুপ্পাইয়া, আনন্দ আদিষ্ট লক্ষ্মী, নিতিন সত্য ও দেবলীনা চাকি।

inside-post
আরো দেখুন