আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
মুম্বাইয়ে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে চরম বিপাকে পড়েছেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ও আমির খানের ভাগ্নে ইমরান খান। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর মুম্বাইয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। ভোটার তালিকা সংশোধন ও তথ্য কারচুপির অভিযোগে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর আহ্বানে আয়োজিত এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তার সঙ্গী ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জাইন মেরি খান।
অবশ্য বিক্ষোভে আটক হওয়ার পর পুলিশ ভ্যান থেকেই হাসিমুখে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইমরান লিখেছিলেন, ‘মনে হচ্ছে আমি একটু ঘুরে আসতে যাচ্ছি!’ এর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতে নিট পরীক্ষার অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেও সরব হয়েছিলেন এই অভিনেতা।
