নিষেধাজ্ঞার সংবাদে অবাক ভিনি, মরিনহোর চোখে ‘নির্লজ্জ কাজ’

নিষেধাজ্ঞার সংবাদে অবাক ভিনি, মরিনহোর চোখে ‘নির্লজ্জ কাজ’
তার অপরাধে বড় শাস্তি পেয়েছেন ভিনিসিয়ুস। ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। সরাসরি লাল কার্ড দেখায় ২ ম্যাচের আর রেফারির সঙ্গে শৃঙ্খলাভঙ্গের দায়ে বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন শৃঙ্খলা কমিটি।
এমন দুঃসংবাদ শোনার পর যারপরনাই জটেছেন ভিনিসিয়ুসসহ কোচ জোসে মরিনহো। গতকাল রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জয়ের পর ভিনি জানান, এমন নিষেধাজ্ঞা আগে কখনো কেউ পেয়েছে কি না তিনি বলতে পারেন না।
শাস্তির বিষয়ে ভিনি বলেছেন, ‘আমার মনে পড়ে না আগে কখনো কোনো খেলোয়াড়কে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি সামনের খেলোয়াড়কে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার চুলে আমার হাত জড়িয়ে যায়।
এটা যে লাল কার্ডের মতো ঘটনা ছিল তাতে শোনার পর অবাক হয়েছেন ভিনিসিয়ুস। ৪ ম্যাচের নিষেধাজ্ঞা আরো বেশি বিস্ময়ের জন্ম দিয়েছে। ২৬ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘লাল কার্ড পাওয়ার মতো ঘটনা ছিল এটাই তো আমাকে অবাক করেছে, আর চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার মতো কোনো আপত্তিকর বা অপমানজনক কথাও রেফারিকে বলিনি আমি। কথা হলো, ভিনির বিরুদ্ধে সবকিছু বলা সহজ; কারণ প্রতিপক্ষ দল বলবে যা হয়েছে ঠিক হয়েছে, আর সংবাদমাধ্যমও তাতে সায় দেবে। বাস্তবতাটা বুঝি। তবে, এখানে এসেছি নিজেকে ক্রমাগত উন্নত করতে ও সামনে এগিয়ে নিতে। জানি কোথা থেকে এসেছি এবং কতদূর পৌঁছাতে পারি।’
অন্যদিকে মরিনহো ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘আপনার কি মনে হয়, একজন খেলোয়াড়কে ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে ৪ ম্যাচের নিষেধাজ্ঞার খবর জানানো স্বাভাবিক? ম্যাচটি স্প্যানিশ ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ কি এখন সিদ্ধান্তটি জানাতে পারত না? আগামীকাল সকালে জানাতে পারত না? আমাদের কি বাসে করে স্টেডিয়ামে পৌঁছানোর সময়ে জানতে হবে ভিনিসিয়ুস ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে? এখন তারা নির্লজ্জভাবে এসব কাজ করে। আসল বিষয়টি এখন আর গোপন নেই। ম্যাচের দুই ঘণ্টা আগে একজন খেলোয়াড়কে জানতে হবে যে সে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে!’
