দক্ষিণ আফ্রিকায় পর্যটকের ভূমিকায় মিঠুন আলী

দক্ষিণ আফ্রিকায় পর্যটকের ভূমিকায় মিঠুন আলী

ক্রীড়া ডেস্ক
জাতীয় দলে ফেরার সবচেয়ে সহজ পথ হিসেবে ‘এ’ দলকেই বিবেচনা করা হয়। কিন্তু নিজেকে প্রমাণের সুযোগ না পেলে জাতীয় দলে ফিরবেন কী করে! ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মিঠুন আলীর বতর্মান পরিস্থিতির সঙ্গে কথাগুলো মেলানো যায়।
গত ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম আনঅফিশিয়াল ওয়ানডেতে মিঠুনকে বাদ দিয়ে একাদশ সাজায় বাংলাদেশ ‘এ’ দল।ওই ম্যাচে বাংলাদেশ ১১ ওভারে ১ উইকেটে ৪৭ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে দ্বিতীয় ম্যাচও বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়। প্রথম ম্যাচে তবু কয়েক ওভার খেলা হয়েছিল।কিন্তু ওই দিন প্রবল বর্ষণে টস করাও সম্ভব হয়নি। তাই একাদশ ঘোষণার প্রশ্নই আসে না।

আজ (১২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমে সিরিজ নির্ধারণী ম্যাচে অবশ্য রৌদ্রোজ্জ্বল দিনের দেখা মিলেছে। তবে এ ম্যাচেও বাংলাদেশ ‘এ’ দলের একাদশে জায়গা হয়নি ৩৫ বছর বয়সী মিঠুন আলীর।

তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলে আছেন নাঈম শেখ, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আল ফাহাদ, আলিস আল ইসলাম ও মুশফিক হাসান।

সিরিজ জয়ের লক্ষ্যে কিছুক্ষণ আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ‘এ’। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভার শেষে বিনা উইকেটে ৫ রান করেছে সফরকারীরা।

inside-post
আরো দেখুন