গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন

গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন

অনলাইন ডেস্ক
গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় নিহত তৌফিক শেখকে তার গ্রামের বাড়ি গাইবান্ধায় দাফন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল।

পুলিশ ও স্বজনরা জানায়, গত সোমবার গাজীপুর নগরীর জয়দেবপুর থানার বাহাদুরপুর এলাকায় সংঘর্ষের দৃশ্য মোবাইলে ধারণ করার সময় আন্দোলনকারীরা লাঠি ও ইট দিয়ে তৌফিকের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর সংসারের অভাব ঘোচাতে এক বন্ধুর মাধ্যমে পোশাক কারখানায় চাকরি নেন তৌফিক। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।

কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল তৌফিক। তার মৃত্যুতে গর্ভবতী স্ত্রী শারমিন বেগম দেড় বছরের ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন।

inside-post
আরো দেখুন