বদলে গেল মার্কিন রাজনীতির সমীকরণ

রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটদের হানা

বদলে গেল মার্কিন রাজনীতির সমীকরণ

inside-post
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির দীর্ঘদিনের নির্বাচনী দুর্গগুলোতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। প্রতিনিধি পরিষদের পাশাপাশি সিনেটের নিয়ন্ত্রণও চলে গেছে ডেমোক্র্যাটদের হাতে।

টেক্সাস, কানসাস ও সাউথ ক্যারোলাইনার মতো অঙ্গরাজ্যে বিরোধী দলের প্রার্থীদের সাফল্য এবারের নির্বাচনে নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে। 

বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, রিপাবলিকানদের পরাজয়ের পেছনে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা কাজ করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত টেক্সাসের ফল। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের আধিপত্য থাকা অঙ্গরাজ্যটিতে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট জেমস টালারিকো।

গভর্নর পদেও জয় পেয়েছেন দলটির জিনা হিনোজোসা। অঙ্গরাজ্যজুড়ে এমন সাফল্যকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।কানসাসেও ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাটরা। প্রায় এক শতাব্দী পর অঙ্গরাজ্যটি থেকে তাদের দলের একজন প্রার্থী সিনেটর নির্বাচিত হয়েছেন।

সাউথ ক্যারোলাইনায় অ্যানি অ্যান্ড্রুজের কাছে রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামের পরাজয়ও নির্বাচনের অন্যতম চমক। 

এদিকে মেইন, আইওয়া ও ওহাইওসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সাফল্য ডেমোক্র্যাটদের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহায়তা করেছে।

নির্বাচনের ফলকে ট্রাম্প প্রশাসনের প্রতি জনগণের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। বিবিসির উত্তর আমেরিকাবিষয়ক সম্পাদক সারা স্মিথের ভাষায়, এটি শুধু বিরোধী দলের বিজয় নয়, বরং মার্কিন রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত।

অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সাফল্যের প্রশংসা করেছেন ট্রাম্প।

তবে কংগ্রেসের দুই কক্ষ বিরোধীদের নিয়ন্ত্রণে যাওয়ায় তার প্রশাসনের আর্থিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তদন্তের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগও নিতে পারেন আইনপ্রণেতারা।
আরো দেখুন