এক ম্যাচে দুই সাফল্য, প্রিমিয়ার কাপে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে নেপাল

এক ম্যাচে দুই সাফল্য, প্রিমিয়ার কাপে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে নেপাল
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে জায়গা করে নিল নেপাল।হিমালয়ের দেশটি প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলেছিল ২০২৩ সালে। সেবারও এসিসি প্রিমিয়ার কাপ ফাইনালে তারা আরব আমিরাতকে হারিয়েছিল। ২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ১৮ জুন থেকে ৪ জুলাই ঢাকা ও চট্টগ্রামে টুর্নামেন্ট হওয়ার কথা।
আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি খেলার সুযোগ পেয়েছে। আজ প্রিমিয়ার কাপে চ্যাম্পিয়ন হয়ে ষষ্ঠ ও শেষ দল হিসেবে জায়গা করে নিল নেপাল।
