উরুগুয়ে ২০১৮, যেখানে শুরু হয়েছিল স্পেন ফুটবলের রাজত্ব

উরুগুয়ে ২০১৮, যেখানে শুরু হয়েছিল স্পেন ফুটবলের রাজত্ব

ক্রীড়া ডেস্ক
ফুটবল বিশ্ব এখন স্প্যানিশ নারীদের পায়ের জাদুতে মুগ্ধ। সিনিয়র দল থেকে শুরু করে বয়সভিত্তিক সব টুর্নামেন্টেই এখন স্পেনের একচ্ছত্র আধিপত্য।

তবে বিশ্ব ফুটবলে স্পেনের এই অপ্রতিরোধ্য রাজত্ব, তার বীজ বোনা হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, ২০১৮ সালে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের মাটিতে। ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে স্পেনের সেই অবিস্মরণীয় ট্রফি জয়কে ফুটবল ইতিহাসে আখ্যা দেওয়া হয়—‘উরুগুয়ে ২০১৮: স্পেনের রাজত্বের সূচনা’। 

উরুগুয়ের মনতেভিডিওর ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ট্রফি উঁচিয়ে ধরে স্পেনের অনূর্ধ্ব-১৭ নারী দল। ম্যাচটিতে স্পেনের হয়ে দুটি গোলই করেন তারকা ফরোয়ার্ড ক্লদিয়া পিনা।

উরুগুয়েতে সেই জয়টি কেবল একটি টুর্নামেন্ট জয়ের গল্প ছিল না; সেটি ছিল স্প্যানিশ ফুটবলের এক মহাজাগরণ। ২০১৮ সালের সেই অনূর্ধ্ব-১৭ দলের হাত ধরে স্পেনের ফুটবলে যে জয়যাত্রা শুরু হয়েছিল, তা পরবর্তী সময়ে বিশ্ব ফুটবলের সবকটি বড় ট্রফি নিজেদের শোকেসে ভরতে সাহায্য করেছে।২০১৮ সালের পর স্পেনের মেয়েরা ২০২২ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও নিজেদের চ্যাম্পিয়ন ধরে রাখে। ২০২২ সালে কোস্টারিকার মাটিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেইসাথে বয়সভিত্তিক দলগুলোর এই সোনালী প্রজন্মই ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা নারী বিশ্বকাপে স্পেনকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করে। এর মাধ্যমে ইতিহাসের মাত্র দ্বিতীয় দেশ হিসেবে পুরুষ ও নারী—উভয় বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়ে স্পেন।

২০১৮ সালের উরুগুয়ে বিশ্বকাপ ছিল স্পেনের নারী ফুটবলের রূপকথার প্রথম অধ্যায়।

উরুগুয়ের মাটিতে বোনা সেই স্বপ্নের ওপর ভর করেই আজ বিশ্ব ফুটবলের সিংহাসনে রাজত্ব করছে স্পেন।
inside-post
আরো দেখুন