রাইড শেয়ারিং গাড়িতে ওঠে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি গায়িকা

রাইড শেয়ারিং গাড়িতে ওঠে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি গায়িকা
বিনোদন ডেস্ক
রাইড শেয়ারিং গাড়িতে ওঠে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় গায়িকা-গীতিকার শ্রিয়া রাও। দিনকয়েক আগে ঘটে যাওয়া সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
শ্রিয়ার ভাষ্য অনুযায়ী, গাড়িতে ওঠার পর থেকেই চালকের আচরণে অস্বস্তি বোধ করছিলেন তিনি। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘প্রথমদিকে গাড়িতে ওঠার সময়ে মুখের দিকে তাকিয়ে শুধু দেখছিল। তার কয়েক সেকেন্ড পরে পায়ের দিকে তাকাচ্ছিলেন। আমারও খুব অস্বস্তি বোধ হচ্ছিল।মনে হচ্ছিল একেবারেই নিরাপদ নই। পরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।’
এ সময় গালিগালাজও করা হয় বলে অভিযোগ তার।
শ্রিয়ার দাবি, একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ার কথাও ভেবেছিলেন তিনি। তবে সেটি করলে পরিস্থিতি আরও বিপজ্জনক ও অস্বস্তিকর হয়ে উঠতে পারত বলে সেই সিদ্ধান্ত নেননি।
ঘটনার পর অভিযুক্ত চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রিয়া।
